ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে কোটি কোটি টাকা উদ্ধার

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০২:৪৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০২:৪৬:২৮ অপরাহ্ন
বিচারপতির বাড়িতে আগুন নেভাতে গিয়ে কোটি কোটি টাকা উদ্ধার
যখন প্রধান বিচারপতির বাংলোয় আগুন লেগেছিল, সেই সময় তিনি দিল্লিতে ছিলেন না। তার পরিবারের সদস্যরাই ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভানো হয়। ফায়ার পকেট রয়েছে কিনা, তা দেখতে গিয়েই ফায়ার সার্ভিস কর্মীরা অবাক হয়ে যান।



দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। খবর পেয়েই তড়িঘড়ি কলেজিয়ামের বৈঠক ডাকেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মাকে অবিলম্বে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধান বিচারপতি।

সূত্রের খবর, বিচারপতির বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তাকে ইমপিচ করা হবে কিনা, তা নিয়েও আলোচনা চলছে। কলোজিয়ামের সদস্য অনেক বিচারপতিই মনে করছেন, এই ধরনের গুরুতর অপরাধে ট্রান্সফারের সিদ্ধান্ত অত্যন্ত লঘু শাস্তি। এতে বিচারব্যবস্থার ভাবমূর্তি নষ্ট হবে। বিচারপতি ভর্মার উচিত স্বেচ্ছায় অবিলম্বে পদত্য়াগ করা। যদি তিনি ইস্তফা দিতে অস্বীকার করেন, তবে সংসদে তার ইমপিচমেন্টের জন্য আবেদন করা হতে পারে।  কত টাকা উদ্ধার হয়েছে তা অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং।

নিয়ম অনুযায়ী, এ ধরনের অভিযোগ উঠলে অভিযুক্ত বিচারককে অবিলম্বে পদত্যাগ করতে বলা হয়। তিনি পদত্যাগ না করলে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে দেশের দুটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে তদন্ত কমিটি গঠন করে ঘটনা খতিয়ে দেখাই নিয়ম।


তথ্যসূত্র: টিভি-৯ বাংলা

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট