ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান ঢাকায় ৯৭ মিলিমিটার বর্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা, সীমান্তে চারজনকে আটকে দিল বিজিবি সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বন্যার পানিতে ভেসে প্রাণ গেল তিন শিশুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মেয়েকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিলেন মা প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরীকে বাবা-মায়ের খুন! দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে: নাহিদ

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৯:৪৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৯:৪৯:০১ পূর্বাহ্ন
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে: নাহিদ
পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাহিদ ইসলাম।শুক্রবার (২১ মার্চ) রাজধানীর রূপায়ন টাওয়ারে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।


লিখিত বক্তব্যে নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও আওয়ামী লীগের খুনিদের বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। জাতিসংঘের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল।

আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই–অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ডসহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত।



এনসিপির মুখ্য সংগঠক বলেন, বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। এই মাফিয়া গোষ্ঠীকে রাজনীতিতে ফেরানোর যে কোনো চেষ্টাকে প্রতিহত করতে এনসিপি অঙ্গীকারবদ্ধ।তিনি বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক বা রাজনৈতিক দল নয়। এটি একটি ফ্যাসিবাদী দল।



নাহিদ বলেন, আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তে এ দেশে গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগ বর্তমানে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়ার আলোচনা বা প্রস্তাব এনসিপি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। আওয়ামী মতাদর্শ বা মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬ জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

তিনি বলেন, এনসিপি জাতীয় রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে ঘোষিত জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানায়।

কমেন্ট বক্স