ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

বেশি খেয়ে অস্বস্তি হলে যা  করবেন

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ১০:০৪:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ১০:০৪:৫৮ পূর্বাহ্ন
বেশি খেয়ে অস্বস্তি হলে যা  করবেন
রমজান এলেই খাদ্যাভ্যাসে বিরাট পরিবর্তন আসে। সেই সঙ্গে থাকে দীর্ঘসময় খাবার ও পানীয়র বিরতি। তাই ইফতারের সময় অনেকেই বেশি পরিমাণে খাবার খেয়ে অস্বস্তিতে ভোগেন। এমন সমস্যায় পড়লে কী করবেন জানেন?যদি বেশি খাবার খেয়েই ফেলেন, তখন যে কাজটি করবেন তা হলো আর খাবার না খাওয়া। এই সময় খাবার দ্রুত হজমের জন্য মিষ্টি দই খেতে পারেন। তবে দই ছাড়া আর কিছু খাবেন না।

 

বেশি খাওয়ার পর ফ্যানের বাতাসে বা প্রাকৃতিক বাতাসের সংস্পর্শে থাকতে চেষ্টা করুন। এতে অনেকটাই আরাম মিলবে। পাঁচ মিনিট এভাবে বাতাসে থাকার পর ধীরগতিতে হাঁটতে থাকুন। এতে আপনার পাচনক্রিয়া দ্রুত কাজ করবে। যদি বেশি খাওয়ার ফলে অস্বস্তির সঙ্গে অ্যাসিডিটি বা পেটে গ্যাসের সমস্যায় ভোগেন, তবে খাওয়ার আধঘণ্টা পর একটি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতে পারেন।
 

 
এতে পরিস্থিতি সামাল দেয়া হয়ে গেলে ভাববেন না আপনার কাজ শেষ। সকালে খালি পেটে এক গ্লাস চিনি ছাড়া ইসবগুল খেয়ে নিন। এতে পেটের সব সমস্যা যেমন দূর হবে, তেমনি মেটাবলিজম সিস্টেমও বুস্টআপ হবে।তবে সবসময় চেষ্টা করুন বেশি খাবার না খেতে। কেননা, বেশি খাবার খেলে অনেক ক্ষেত্রে আপনার শুধু অস্বস্তিই কাজ করবে না, বমিভাবও চলে আসবে। কখনো-বা তা হতে পারে হঠাৎ হার্ট অ্যাটাকের কারণ।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম