ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ১১:৪১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ১১:৪১:৩৭ পূর্বাহ্ন
১৫ বছরের নিচে হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়
গত ১২ মার্চ সৌদি সরকারের বরাদ দিয়ে ধর্ম মন্ত্রণালয় জানায়, চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। হজ মৌসুমের মাঝামাঝি সময় এসে হঠাৎ এমন সিদ্ধান্তের অনেকেই বিপাকে পড়েছেন। কারণে অনেকেই ১৫ বছরের নিচের সন্তানসহ চলতি পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন। এমন পরিস্থিতি সেটি সমাধানের জন্য নতুন করে কেউ যদি হজে যেতে না চায় তাহলে তার পরিবর্তে অন্যকাউকে প্রতিস্থাপন করা যাবে। আর না পাওয়া গেলে তার জমা দেওয়া টাকা ফেরত দিতে হজ এজেন্সিকে নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) ধর্ম মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।



ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধিত শিশু হজযাত্রী ও তাদের সফরসঙ্গী পিতা-মাতা বা অভিভাবক কেউ হজে যেতে অপারগ হলে তার পরিবর্তে সমসংখ্যক হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। প্রতিস্থাপনের জন্য কোনো হজযাত্রী পাওয়া না গেলে সেক্ষেত্রে শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে তার পিতা-মাতা বা অভিভাবকের নিবন্ধন বাবদ নেওয়া সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। কেউ যদি দুটি অপশনের যেকোনো একটি নিতে চায় তাকে সেটি দেওয়ার জন্য বেসরকারি হজ এজেন্সি স্বত্বাধিকারীদেরকে নির্দেশ দেওয়া হয়।



গত ১২ মার্চ এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, ১৫ বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে। সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা ফলো করতে হবে।



১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে।উপসচিব মামুন আল ফারুক ঢাকা পোস্টকে বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের ফলো করতে হয়। ১৫ বছরের উপরে কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন, নিবন্ধন করে যেতে হবে। তার নিচে যাওয়ার সুযোগ থাকছে না। ফলে কেউ যদি হজে যেতে না চায় তার টাকা ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা