ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ভারতে অনুশীলনের মাঠ নিয়ে বাংলাদেশের অসন্তোষ

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ১২:০৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ১২:০৭:৫৩ অপরাহ্ন
ভারতে অনুশীলনের মাঠ নিয়ে বাংলাদেশের অসন্তোষ
২৫ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে শিলংয়ে অনুশীলনে ব্যস্ত কাবরেরার শিষ্যরা। দলের নতুন সদস্য হামজা চৌধুরীকে ঘিরে ইতিমধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সতীর্থরা।

গতকাল নেহু বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম অনুশীলনে অংশ নেয় বাংলাদেশ দল। তবে অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট নন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ, ম্যাচটি হবে ঘাসের মাঠে, কিন্তু বাংলাদেশকে অনুশীলন করতে হচ্ছে টার্ফে। এ নিয়ে কাবরেরা বলেন, “আমরা যা প্রত্যাশা করেছিলাম, সুযোগ-সুবিধা তেমন পাইনি। তবে আমাদের ম্যানেজার এ নিয়ে কাজ করছেন। আশা করছি, মূল ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাব।”

দলের নতুন সদস্য হামজা চৌধুরী সহজেই মানিয়ে নিয়েছেন বলে জানিয়েছেন কোচ। ফরোয়ার্ড রাকিব হোসেনও বলছেন, “হামজার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করছে। সে প্রথমবার দলে এসেছে, আমরা চেষ্টা করব তাকে ভালোভাবে সঙ্গ দিতে। জিততে হলে গোল করতে হবে, আমরা সে অনুযায়ী প্রস্তুত।”

শিলংয়ের ঠান্ডা আবহাওয়া খুব একটা সমস্যা নয়, কারণ সৌদি আরবে অনুশীলনের অভিজ্ঞতা রয়েছে দলটির। তবে টার্ফে অনুশীলন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বলে মনে করেন রাকিব, “দেশে আমরা সবসময় ঘাসের মাঠে অনুশীলন করি। তাই টার্ফে মানিয়ে নিতে একটু সমস্যা হতে পারে। তবে ম্যাচের দিন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না।”

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর ভারতের বিপক্ষে ম্যাচটিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কোচ কাবরেরা, “ভারত আমাদের চেয়ে শক্তিশালী দল। তবে আমরা আগের চেয়ে ভালো প্রস্তুত। সম্ভবত আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এটি।”

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে লড়তে নামবে বাংলাদেশ। দলের প্রত্যাশা, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ইতিবাচক ফল নিয়ে মাঠ ছাড়বে তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ