ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বান্দরবানে দুই যুবক আহত

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ১২:৩৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ১২:৩৭:৫১ অপরাহ্ন
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বান্দরবানে দুই যুবক আহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঘুমধুম-কক্সবাজার সীমান্তসংলগ্ন ভাজাবুনিয়া গ্রামের চিতারখূম এলাকায় এ ঘটনা ঘটে।

 
আহতরা হলেন ঘুমধুম ৩নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (২০) এবং ভাজাবুনিয়া গ্রামের রোহিঙ্গা নাগরিক আব্দুল হাকিমের ছেলে মো. হোসাইন (২৭)।
 

 
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহাঙ্গীর ও হোসাইন কাঁটাতার পেরিয়ে শূন্যরেখায় প্রবেশ করলে মিয়ানমার সেনাদের দিক থেকে গুলি ছোড়া হয়। এতে তারা দুজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
 
এ ঘটনায় চোরাচালানের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘ঘুমধুম সীমান্তে দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তারা কেন সীমান্তে গিয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা