ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ওয়ান ইলেভেনের কুশিলবরা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: দুলু

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:১৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:১৯:৪৫ অপরাহ্ন
ওয়ান ইলেভেনের কুশিলবরা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: দুলু
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেছেন, ওয়ান ইলেভেনের কুশিলবরা আবারও নতুন করে ষড়যন্ত্র করছে। তাদের উদ্দেশ্য হলো দেশের গণতন্ত্রকে বিতর্কিত করা এবং ভোটহীন নির্বাচন চাপিয়ে দেওয়া।

শুক্রবার (২১ মার্চ) নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, “যারা ওয়ান ইলেভেন এনেছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু যারা সেই ষড়যন্ত্রে সাহায্য করেছিল, তারা এখনো বাংলাদেশে সক্রিয়। তারা চায় দেশে ভোট না হোক, গণতন্ত্র বিপন্ন হোক, স্বাধীনতা বিনষ্ট হোক। কিন্তু জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।”

তিনি আরও বলেন, "ছাত্র-জনতা হাজারো প্রাণের বিনিময়ে ভোটচোর, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এখন সেই গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।"

নাটোর উপশহর মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে এবং দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা