ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশের পর এবার স্টারলিংককে সবুজ সংকেত দিলো পাকিস্তানও

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:৪৯:৪৯ অপরাহ্ন
বাংলাদেশের পর এবার স্টারলিংককে সবুজ সংকেত দিলো পাকিস্তানও
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান স্টারলিংক পাকিস্তানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য সরকারি ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট- এনওসি) পেয়েছে। পাকিস্তানের মহাকাশ সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা গত শুক্রবার এ ছাড়পত্র প্রদান করে।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে স্টারলিংককে এনওসি দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল সংযোগ বিস্তারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্টারলিংক ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে ব্যবসার জন্য আবেদন করেছিল। এনওসি পাওয়ার পর এখন কোম্পানির নিবন্ধন প্রক্রিয়া দ্রুতই সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। তবে পাকিস্তানে ব্যবসা শুরু করতে স্টারলিংকের আরও প্রায় এক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের মধ্যে অবকাঠামো নির্মাণ ও অন্যান্য নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

স্টারলিংক পাকিস্তানে তিন ধরনের ইন্টারনেট পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে— আবাসিক, বাণিজ্যিক ও মোবাইল।
  • আবাসিক সংযোগ: এককালীন ১ লাখ ১০ হাজার রুপি এবং মাসিক ৩৫ হাজার রুপি।
  • বাণিজ্যিক সংযোগ: এককালীন ২ লাখ ২০ হাজার রুপি এবং মাসিক ৯৫ হাজার রুপি।
  • মোবাইল সংযোগ: এককালীন ১ লাখ ২০ হাজার রুপি এবং মাসিক ৫০ হাজার রুপি।

এদিকে, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস স্টারলিংককে দেশে ব্যবসার জন্য আমন্ত্রণ জানান এবং ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথাও বলেন।

সূত্র: সামা নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা