ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তানি অভিনেতার ‘চার বিয়ে’ বিতর্কে জড়িয়ে গেলেন মাহিরা খান!

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০২:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০২:১৯:১১ অপরাহ্ন
পাকিস্তানি অভিনেতার ‘চার বিয়ে’ বিতর্কে জড়িয়ে গেলেন মাহিরা খান!
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা দানিশ তৈমুর সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে বলেন, "আমার চারটি বিয়ের অনুমতি রয়েছে। কিন্তু আমি তা করছি না; সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাকে এই অনুমতি দিয়েছেন।"

সাক্ষাৎকারের সময় দানিশের পাশে ছিলেন তার স্ত্রী, জনপ্রিয় অভিনেত্রী আয়েজা খান। তার স্বামীর কথায় সম্মতি জানিয়ে মাথা নাড়েন আয়েজা। কিন্তু এই বিষয়টিই নেটিজেনদের মাঝে বিতর্কের ঝড় তোলে। সামাজিক মাধ্যমে উঠেছে নানা সমালোচনা, আয়েজার এমন প্রতিক্রিয়াকে 'বহুবিবাহকে সমর্থন' হিসেবে ব্যাখ্যা করছেন অনেকে।

এবার এই বিতর্কে জড়ালেন পাকিস্তানি সুপারস্টার মাহিরা খানও।

দানিশের মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভিন্ন মিম ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটি মিমে আয়েজার ছবি দিয়ে লেখা হয়, "তুমি যখন এভাবে (আকর্ষণীয়ভাবে) সাজবে, তখন তোমার মতো আরও তিনজনকে তোমার স্বামী চাইবে!"

এই মিমে প্রতিক্রিয়া জানান মাহিরা খান। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের নানা চর্চার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, মাহিরা দানিশের মন্তব্যকে ভালোভাবে নেননি এবং পরোক্ষভাবে তার বিরোধিতা করেছেন।

এর আগে স্ত্রী আয়েজা খানকে নিয়ে দানিশ তৈমুর বলেছিলেন, "আমি এখনও আয়েজাকেই ভালোবাসি ও সম্মান করি। তাই বাকি জীবনটা তার সঙ্গেই কাটাতে চাই।"

তবে সাম্প্রতিক বিতর্ক নিয়ে দানিশ, আয়েজা কিংবা মাহিরার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা