ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে এক্স

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০২:২৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০২:২৫:৩৮ অপরাহ্ন
ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে এক্স
ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কন্টেন্ট মুছে ফেলার অভিযোগে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান এক্স। এই মামলা কর্ণাটক রাজ্যের হাইকোর্টে দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করা হয় গত ৫ মার্চ, এবং ইতোমধ্যে একদিন এর শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৭ মার্চ পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এক্সের অভিযোগ, ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট মুছে ফেলার জন্য একাধিক সরকারি কর্মকর্তাকে বিশেষ ক্ষমতা প্রদান করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এই বিশেষ ক্ষমতা দিয়ে সেন্সরনীতিকে পাশ কাটিয়ে দেশের সরকারী কর্মকর্তাদের কন্টেন্ট ব্লক করার আদেশ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

এছাড়া, এক্সের অভিযোগে বলা হয়, গত বছর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট চালু করেছে যার মাধ্যমে কন্টেন্ট ব্লক করা হয়। এই ওয়েবসাইটটি এখন ভারতের সকল সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির জন্য যোগ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এক্সের দাবি, ভারতীয় সরকারের এই পদক্ষেপ তার প্রতিষ্ঠানের বৈধ সুরক্ষাব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। সাধারণত, সার্বভৌমত্ব বা জাতীয় নিরাপত্তার কারণে এ ধরনের নোটিশ জারি করা হয়, তবে এক্সের মতে, এটি অত্যন্ত দুর্বল এবং একপেশে একটি পদক্ষেপ।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চেয়ে এক্স এবং ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স, তবে কর্মকর্তারা কোনও মন্তব্য করতে রাজি হননি। রয়টার্সকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

সূত্র: রয়টার্স

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল