ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

সাংবাদিকদের ন্যূনতম বেতন ও যোগ্যতাসহ যে সুপারিশ গণমাধ্যম সংস্কার কমিশনের

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০২:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০২:৫০:১৬ অপরাহ্ন
সাংবাদিকদের ন্যূনতম বেতন ও যোগ্যতাসহ যে সুপারিশ গণমাধ্যম সংস্কার কমিশনের
সরকারি কর্মকর্তাদের নবম গ্রেডের স্কেলের সমান বেতন এবং সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাসের প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা এ প্রতিবেদন জমা দেন, যেখানে ২০টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিশনের প্রধান কামাল আহমেদ সংবাদ ব্রিফিংয়ে জানান, সাংবাদিকদের শুরুর বেতন বিসিএস ক্যাডারদের নবম গ্রেডের সমান হতে হবে। এটি সারা দেশে বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছেন তিনি। ঢাকায় ‘ঢাকা ভাতা’ দেয়ারও সুপারিশ করা হয়েছে।

কমিশন আরও সুপারিশ করেছে, সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাসের যোগ্যতা থাকতে হবে। প্রথমে শিক্ষানবিশ হিসেবে এক বছর কাজ করার পর প্রমোশন পাবেন সাংবাদিকরা। তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য "সাংবাদিকতা সুরক্ষা আইন" তৈরিরও সুপারিশ করেছেন এবং এর খসড়া প্রস্তুত করার কথা জানিয়েছেন।

এছাড়া, সরকারি হিসাবে ৬০০ পত্রিকা রয়েছে যারা সরকারি বিজ্ঞাপন পাওয়ার যোগ্য, কিন্তু বাস্তবে মাত্র ৫২টি পত্রিকা প্রকাশিত ও বিক্রীত হয়। বাকিরা সরকারি বিজ্ঞাপন প্রতারণা করে অর্জন করছে, যা কমিশনের উদ্বেগের বিষয়। কামাল আহমেদ বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে এবং গণমাধ্যমের মালিকানা রাজনৈতিক পরিচয়ে দেওয়া হয়েছে।

কমিশন প্রস্তাব দিয়েছে যে, এক প্রতিষ্ঠান শুধুমাত্র একটি গণমাধ্যমের মালিক হতে পারবে, এবং "ওয়ান হাউস, ওয়ান মিডিয়া" নীতি অনুসরণ করতে হবে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দিয়ে তাদের সমন্বয়ে একটি জাতীয় সম্প্রচার সংস্থা গঠন করার প্রস্তাবও রাখা হয়েছে।

গত বছরের ১৮ নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করা হয়। কমিশনের সদস্যরা সাংবাদিকতা ও গণমাধ্যমের মান উন্নয়নে নানান সুপারিশ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা