ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বিয়ের ১০ দিনের মাথায় অপহরণ, ৬ দিন পর উদ্ধার ব্যবসায়ী

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৪:০১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৪:০১:৫১ অপরাহ্ন
বিয়ের ১০ দিনের মাথায় অপহরণ, ৬ দিন পর উদ্ধার ব্যবসায়ী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপহরণের ছয় দিন পর নয়ন চন্দ্র দাস নামে এক ব্যবসায়ী উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


রামু চন্দ্র দাসের ছেলে নয়ন দাস পেশায় একজন ব্যবসায়ী, তিনি গত রবিবার সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজার থেকে অপহৃত হন। ১০ দিন আগে বিয়ে করেছিলেন নয়ন।


অপহরণকারীরা নয়নের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির পাশাপাশি বিষয়টি পুলিশকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন। এরপর সোমবার সকাল ১০টার মধ্যে মুক্তিপণ পরিশোধের শর্ত দেওয়া হয়, তবে নির্ধারিত সময় পার হওয়ার পর অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নয়নের পরিবার একদিকে অপহরণকারীদের চাহিদা মেটানোর চেষ্টা করছিল, অন্যদিকে পুলিশের সহযোগিতার আশায় ছিল। পুরো ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ জনসমাগমপূর্ণ বাজার থেকে একজন ব্যবসায়ীকে প্রকাশ্যে তুলে নেওয়া হয়।


নাসিরনগর থানা পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত অপহরণের ছয় দিন পর নয়নকে উদ্ধার করা হয় এবং পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তবে উদ্ধার অভিযানের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পুলিশ।

ওসি মো. খায়রুল আলম বলেন, ‘নয়ন দাসকে উদ্ধার করা হয়েছে এবং পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশ সুপার পরে জানাবেন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা