ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মশারি আর কয়েল নিয়ে রাস্তায় খুলনার নাগরিকরা

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৪:০৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৪:০৩:৩৪ অপরাহ্ন
মশারি আর কয়েল নিয়ে রাস্তায় খুলনার নাগরিকরা
মশার উপদ্রব চরম আকার ধারণ করায় এবার ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন খুলনার নাগরিক সমাজ। শনিবার (২২ মার্চ) খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে রাস্তার মাঝে মশারি, কয়েল, ধূপ, র‍্যাকেট হাতে বিক্ষোভ করে সংগঠনটি।স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।

 
অংশগ্রহণকারীদের অভিযোগ, খুলনার বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। মশা নিধন কার্যক্রম অপ্রতুল, নিয়মিত লার্ভিসাইড স্প্রে করা হয় না। জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন ড্রেনের কারণে মশা বংশবিস্তার করছে।  
 
এসময় বক্তারা বলেন, খুলনা মহানগরীর মশা নিধনে খুলনা সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু রাতেই নয়, দিনেও সব সময় মশার উপদ্রবে শিক্ষার্থীদের লেখাপড়াসহ স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। অতিদ্রুত সমস্যার সমাধান না হলে নগর ভবন ঘেরাও এর হুমকি দেন নাগরিক নেতারা।
 

 
নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, প্রতিবাদ কর্মসূচি সিটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আয়োজন করা হয়েছে। আমাদের এই প্রতিবাদে যদি দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হয়, তবে নগরবাসী উপকৃত হবে।
 
ব্যবস্থা নেয়া না হলে প্রয়োজনে নগর ভবন ঘেরাও করা হবে বলেও জানান তিনি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা