ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তুচ্ছ ঘটনায় বাবাকে কুপিয়ে হত্যা যুবকের

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৪:১৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৪:১৪:৩৫ অপরাহ্ন
তুচ্ছ ঘটনায় বাবাকে কুপিয়ে হত্যা যুবকের
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি গ্রামে একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ড ঘটেছে। এক ছেলে তার বাবাকে তুচ্ছ কারণে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

শনিবার সকালে ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৫০), তিনি স্থানীয় তায়জল শেখের ছেলে। অভিযুক্ত ছেলে মানিক (২৫), মালেকের সন্তান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আব্দুল মালেক মাঠে যাওয়ার সময় ছেলে মানিককে কুড়াল নিয়ে বাঁশ কাটতে যেতে বলেন। কিন্তু ছেলে যেতে না চাইলে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে মানিক হাতে থাকা কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেক মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা মানিককে আটকে রাখলেও, পরে তিনি কৌশলে পালিয়ে যান। সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান জানান, "বাবা-ছেলের মধ্যে কথার ঝগড়ার পরই এই হত্যাকাণ্ড ঘটেছে"। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং ঘাতক ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা