ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘সম্পূর্ণরূপে’ চালু হিথ্রো বিমানবন্দর

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৪:২৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৪:২৯:৪৬ অপরাহ্ন
‘সম্পূর্ণরূপে’ চালু হিথ্রো বিমানবন্দর
ব্রিটেনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দর ‘সম্পূর্ণরূপে চালু হয়েছে। বিমানবন্দরে যানজট কমাতে রাত্রিকালীন ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২০ (মার্চ) বিমানবন্দরের একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের পরদিন ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে বিমানের সিডিউল বিপর্যয়ের পাশাপাশি যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছিল।শনিবার সকালে একজন মুখপাত্র জানান, ‘আমরা নিশ্চিত করতে পারি হিথ্রো আজ খোলা এবং সম্পূর্ণরূপে চালু আছে’।



তিনি আরও জানান, ‘গতকাল শুক্রবার বিমানবন্দরের বাইরের একটি বিদ্যুৎ সাবস্টেশনে বিভ্রাটের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য বিমানবন্দর জুড়ে দলগুলো যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।’বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার (২১ মার্চ) বেশিরভাগ সময় লন্ডন বিমানবন্দর বন্ধ থাকে। এরপর সন্ধ্যার পর কিছু ফ্লাইট আসা এবং যাওয়া শুরু হয়।ফ্লাইটট্রাডার ২৪ ট্র্যাকিং ওয়েবসাইট অনুসারে, শুক্রবারের বন্ধের ফলে প্রায় ১৩৫০টি ফ্লাইট বাতিল হয়েছে। 



মুখপাত্র বলেছেন, ‘আমাদের টার্মিনালে আরো কয়েকশ’ সহকর্মী রয়েছেন এবং বিমানবন্দর দিয়ে অতিরিক্ত ১০ হাজার যাত্রী যাতায়াতের সুবিধার্থে আমরা আজকের সময়সূচিতে ফ্লাইট যুক্ত করেছি। আজ ভ্রমণকারী যাত্রীদের তাদের বিমান সংস্থা থেকে তাদের বিমানের সর্বশেষ তথ্যের জন্য যোগাযোগ করা উচিত।’


ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা সারাদিন বিমানবন্দরে তাদের নির্ধারিত ফ্লাইটের প্রায় ৮৫ শতাংশ পরিচালনা করবে বলে আশা করছে।যুক্তরাজ্যের পরিবহন বিভাগ জানিয়েছে, যানজট কমাতে রাত্রিকালীন ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে।প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার যাত্রী হিথ্রো ব্যবহার করেন। বছরে ৮ কোটি ৩০ লাখ যাত্রী বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে এটিকে একটি করে তোলে। হিথ্রো থেকে বিমানগুলো প্রায় ৮০টি দেশে পরিষেবা প্রদান করে।


এই ব্যাঘাতের মাত্রা যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভ্রমণ অবকাঠামোর দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে।দমকল কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে যে আগুন লেগেছে, তা ‘সন্দেহজনক নয় বলে মনে করা হচ্ছে’ এবং তদন্ত ‘বৈদ্যুতিক সরঞ্জামের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে’।এর আগে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বলেছিল, আগুনের প্রভাবের কারণে বাহিনীর কাউন্টার টেরোরিজম কমান্ড তদন্তের নেতৃত্ব দিচ্ছে, তবে ‘বর্তমানে কোনো অনিয়মের ইঙ্গিত পাওয়া যায়নি’।

সূত্র : এএফপি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা