ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

‘ঘুম থেকে ডাকায়’ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৪:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৪:৩৫:২৯ অপরাহ্ন
‘ঘুম থেকে ডাকায়’ বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে পলাতক
পাবনার সাঁথিয়ায় আব্দুল মালেক শেখ (৫০) নামের এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কাজের জন্য ঘুম থেকে ডাকায় তাঁর ছেলে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আব্দুল মালেককে খুন করেন বলে অভিযোগ উঠেছে।

আজ শনিবার সকালে উপজেলার কাশিনাথপুর পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আব্দুল মালেক উপজেলার বরাট গ্রামের তায়জাল শেখের ছেলে। অভিযুক্ত তাঁর ছেলের নাম মানিক (২৫)।



পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাবা ও ছেলের মধ্যে বড় কোনো ঝামেলা ছিল না। তবে ছেলে মানিক কাজ করতে চাইতেন না। আজ সকালে আব্দুল মালেক বাঁশ কাটার জন্য উঠানে কুড়ালে ধার দিচ্ছিলেন এবং ছেলেকে কাজে যাওয়ার জন্য ঘুম থেকে ডাকছিলেন। ঘুম থেকে উঠে এসে মানিক তাঁর বাবার সঙ্গে তর্কে জড়ান। তর্কের একপর্যায়ে মানিক তাঁর হাত থেকে কুড়াল কেড়ে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল মালেক শেখ মারা যান। এ সময় স্থানীয়রা মানিককে আটকে রাখলেও পরে তিনি পালিয়ে যান।


জানা গেছে, মালেক শেখের দুই ছেলে দুই মেয়ের মধ্যে মানিক বড়। মালেক পেশায় একজন বাঁশ ব্যবসায়ী ও কৃষক ছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাবা-ছেলের কথা-কাটাকাটি থেকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করছি। অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হলে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা