ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হাতিরঝিল থেকে ইয়াবাসহ গাড়ি উদ্ধার

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৫:২৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৫:২৬:২৫ অপরাহ্ন
হাতিরঝিল থেকে ইয়াবাসহ গাড়ি উদ্ধার
রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের এক লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ একটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ইয়াবার চালান। আসন্ন ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমাণ মাদক ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পরিকল্পনা করেছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম অভিযান চালায়। অভিযানে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে হাতিরঝিল এলাকা থেকে একটি ব্র্যান্ড নিউ গাড়ি আটক করা হয়। গাড়ির পাদানির নিচে ঝালাই করা গোপন চেম্বারে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে আবাসন ও বায়িং হাউস ব্যবসার আড়ালে মাদক চোরাচালান করছিল। তারা টেকনাফ থেকে বিলাসবহুল গাড়িতে ইয়াবা এনে ঢাকার অভিজাত এলাকাসহ বিভিন্ন জেলায় পাইকারি বিক্রি করতেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি, আসামিরা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কি না, তা তদন্তের পর জানানো হবে বলে জানিয়েছে অধিদফতর।

এ ধরনের সফল অভিযানের মাধ্যমে মাদকের ভয়াবহ চক্র ভাঙতে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা