ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সুন্দরবনে আগুন

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৫:৩৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৫:৩৩:০৫ অপরাহ্ন
সুন্দরবনে আগুন
সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) সকালে টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। দুপুরের দিকে বন বিভাগও অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

স্থানীয়রা জানান, পানির উৎসের অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের বিশাল এলাকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য বনরক্ষীরা ফায়ার লাইন কাটা শুরু করেছেন।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। শরণখোলা ও মোড়েলগঞ্জ ফায়ার স্টেশন ইতোমধ্যে পৌঁছেছে, আর রামপাল ও কচুয়া থেকে আরও দুটি ইউনিট রওনা দিয়েছে বলে জানান শরণখোলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস জানান, বনের খাল থেকে দুই-আড়াই কিলোমিটার দূরে আগুন জ্বলছে। আশপাশে পানির কোনো উৎস না থাকায় খালে জোয়ার এলেই নৌপথে পানির পাম্প নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, "আগুন লাগার খবর পেয়েছি, ঘটনাস্থলে যাচ্ছি। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"

এর আগে, গত বছরের ৪ মে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনে প্রায় ৪ একর বনভূমি পুড়ে গিয়েছিল। এক বছরের মধ্যেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন।

বন বিভাগ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপই এখন সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা