ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মাছ ধরার ট্রলারে ৪০ হাজার ইয়াবা, ৭ মাদক পাচারকারী আটক

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৬:৩২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৬:৩২:০৮ অপরাহ্ন
মাছ ধরার ট্রলারে ৪০ হাজার ইয়াবা, ৭ মাদক পাচারকারী আটক
কক্সবাজারে টেকনাফ সদরের সমুদ্র উপকূলে যৌথ অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ৪০ হাজার ইয়াবাসহ সাত মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্টগার্ড।

শনিবার (২২ মার্চ) বিকেলে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।


আটকরা হল, সুলতান আহমেদ (৩৫), জাহাঙ্গীর হোসেন (২৬), মো. আব্দুল্লাহ (১৯), রিয়াজ উদ্দিন (২০), আব্দুল মান্নান (২৫), কামাল হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (২৯)। আটকরা টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।


লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উপকূলবর্তী মহেশখালিয়া পাড়া সংলগ্ন সাগরে ট্রলার যোগে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালানসহ কতিপয় লোকজনের অবস্থানের খবর পায় র‍্যাব ও কোস্টগার্ড সদস্যরা। পরে একটি যৌথদল সেখানে অভিযান চালায়। এতে সাগরে উপকূলে নোঙর করা একটি ট্রলারে অবস্থানকারী লোকজনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালায়।



এক পর্যায়ে ট্রলারটির ইঞ্জিন রুমের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি খুলে পাওয়া যায় ৪০ হাজার ইয়াবা। এসময় ট্রলারে থাকা ৭ জনকে আটক করা হয়। 


আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা