ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

বাংলাদেশে ঢোকার সময় রোহিঙ্গাবাহী ট্রলার ডুবি: উদ্ধার ২৫, বিজিবি সদস্য নিখোঁজ

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০৭:০২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০৭:০২:৫৫ অপরাহ্ন
বাংলাদেশে ঢোকার সময় রোহিঙ্গাবাহী ট্রলার ডুবি: উদ্ধার ২৫, বিজিবি সদস্য নিখোঁজ
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২১ মার্চ) ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজ চালানোর সময় বিজিবির এক সদস্য নিখোঁজ রয়েছেন।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাবাহী একটি ট্রলার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তলা ফেটে ডুবে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং ২৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

তবে এ উদ্ধার অভিযানের সময় বিজিবির এক সিপাহী সদস্য নিখোঁজ হন। তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ বিজিবি বিওপিতে কর্মরত ছিলেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘রোহিঙ্গা বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির এক সদস্য রোহিঙ্গাবহনকারী নৌকাটিতে ওঠার পর সেটি সাগরের উত্তাল ঢেউয়ে ডুবে যায়। স্থানীয় জেলে ও বিজিবি সদস্যদের সহায়তায় ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো নিখোঁজ বিজিবি সদস্য ও আরও কিছু রোহিঙ্গার সন্ধানে তল্লাশি চলছে।

ট্রলার মালিক মো. আমিন জানান, বিজিবির ওই সদস্য রোহিঙ্গাদের আটক করতে তার মাছ ধরার নৌকাটি নিয়ে গিয়েছিলেন। তবে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

বর্তমানে বিজিবি ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি অব্যাহত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট