ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ঋণের টাকা না পেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন চল্লিশোর্ধ্ব পাওনাদার!

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১০:২৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১০:২৮:৩১ পূর্বাহ্ন
ঋণের টাকা না পেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন চল্লিশোর্ধ্ব পাওনাদার!
বাবা ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ফুপুর যোগসাজশে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির ওপর। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এ ঘটনায় শিশুটিকে দুদফা ঘর থেকে তুলে নেয়ারও অভিযোগ করেছে তার পরিবার। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

 
শিশুটির বাবা জানান, চার মাস আগে তার বোন জাহানারার মাধ্যমে তিনি বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের শিপন হাওলাদারের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় এক মাস আগে কৌশলে শিশুটিকে বেড়ানোর কথা বলে প্রথমে লেমুপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান জাহানারা। পরে কলাপাড়া শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার বিয়ে দেয়া হয় চল্লিশোর্ধ্ব শিপনের সঙ্গে।
 
 
শিশুটির বাবা-মার অভিযোগ, সম্প্রতি শিশুটিকে দুদফা তুলে নেয়ার চেষ্টা করেছে জাহানারা ও শিপন। তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন ও জাহানারা। তাদের দাবি, টাকা না দেয়ার জন্য এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
 
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি, দ্রুত তদন্ত করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা