ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

একুশের ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিলসহ ৬ দাবি কারিগরি ছাত্র আন্দোলনের

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০১:২২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০১:২২:৪৭ অপরাহ্ন
একুশের ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিলসহ ৬ দাবি কারিগরি ছাত্র আন্দোলনের
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ প্রমোশনের হাইকোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাক্টর পদবী পরিবর্তন ও ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বাতিলসহ ছয় দফা দাবি জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন।

রোববার (২৩ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বিএসসি ইঞ্জিনিয়ারদের সাংঘর্ষিক বিষয় নিয়ে ব্যাখ্যামূলক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের পরীক্ষা বর্জন ও প্রতিটি ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
 


তারা বলেন, যারা মামলা করেছে তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। এছাড়া ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগের জন্য রাতের আঁধারে সংশোধিত নিয়োগ বিধি অনতিবিলম্বে বাতিল করতে হবে। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল ও নিয়োগ বিধি সংশোধন করতে হবে। মামলার প্রধান কারিগর ক্রাফ্ট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে আজই ব্যবস্থা নিতে হবে।
 

 
একটি কুচক্রী মহল, যারা মেধায় পিছিয়ে থেকে বিএসসি ইঞ্জিনিয়ারি হতে না পেরে এই দ্বন্দ্ব সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন শিক্ষার্থীরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন: কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মো. মাসফিক ইসলাম, মো. হাবিবুর রহমান, জুবায়ের পাটোয়ারী ও কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুর রহমান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী