ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান জুলাই থেকে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডে লেনদেন বাধ্যতামূলক: গভর্নর ১০০ টাকার বেশি ময়লার বিল নিলেই লাইসেন্স বাতিল বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনীসহ একগুচ্ছ ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় ঢাবিতে ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত মিরপুর টেস্টে শেষ দিনের শুরুতেই ফিরলেন মুশফিক ইরানের সাথে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে: ট্রাম্প নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটির পরিকল্পনা বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন ছেলে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়, সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার সড়কে স্বয়ংক্রিয় মামলার দিকে যাচ্ছে ডিএমপি

নির্বাচনের প্রস্তুতি: কমিটি পুনর্গঠন করছে বিএনপি

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১১:৫৭:৪৫ পূর্বাহ্ন
নির্বাচনের প্রস্তুতি: কমিটি পুনর্গঠন করছে বিএনপি
বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। সংগঠনকে শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করছে দলটি। নেতারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও চলছে। 

দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি বিভিন্ন নিপীড়নের শিকার হয়েছে। গুম-খুন ও জেল-জুলুমের মাধ্যমে দলটির বহু নেতা-কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে, সাম্প্রতিক সময়ে দলটি আরও সক্রিয় হয়ে উঠেছে এবং নির্বাচনের দিকে মনোযোগ দিচ্ছে।

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই আমরা লড়াই করছি। সরকারের উচিত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন দেওয়া।"

ইতোমধ্যে মহানগর কমিটিগুলো আংশিক পুনর্গঠন করা হয়েছে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের কাজ চলছে। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, "সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব উঠে আসছে।"

অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পুনর্গঠনে ব্যস্ত। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানান, "ছাত্রদল ৩৮টি সাংগঠনিক টিম গঠন করেছে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা হচ্ছে।"

ছাত্রদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, "দুঃসময়ের নেতাকর্মীরাই দলের মূল সম্পদ। তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে।" স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানও জানান, "ত্যাগী নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হবে।"

তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সংস্কার কার্যক্রম চলছে বলে বিএনপি নেতারা জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা