ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

লাইভে এসে স্বামীর আত্মহত্যা, ৪৪ মিনিট ধরে দেখেন স্ত্রী-শাশুড়ি!

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০১:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০১:২৫:০৭ অপরাহ্ন
লাইভে এসে স্বামীর আত্মহত্যা, ৪৪ মিনিট ধরে দেখেন স্ত্রী-শাশুড়ি!
স্ত্রীর পরকীয়ার জেরে ইনস্টাগ্রামে লাইভে এসে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। স্বামী নিজেকে শেষ করেছেন, সেটি ৪৪ মিনিট ধরে লাইভে দেখেছেন স্ত্রী ও শাশুড়ি। স্বামীকে বাঁচাতে পুলিশ কিংবা পরিবারের কাউকেই কিছু জানালেন না তারা।সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার পর স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

 
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মধ্যপ্রদেশের রেওয়া জেলায় স্ত্রী ও তার শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ২৬ বছর বয়সি যুবক ইনস্টাগ্রাম লাইভে এসে আত্মহত্যা করেছেন। সেই সময় তার স্ত্রী স্বামীকে থামানোর চেষ্টা না করে ৪৪ মিনিট ধরে সেই দৃশ্য দেখেন। ঘটনাটি ঘটেছে রেওয়া জেলার সিরমৌর তহসিলের মাহরি গ্রামে।
 

 
ইন্ডিয়া টুডে বলেছে, বছর দুয়েক আগে বৈকুণ্ঠপুরের রিমারি গ্রামের বাসিন্দা প্রিয়া শর্মার সঙ্গে বিয়ে হয়েছিল শিবপ্রকাশ ত্রিপাঠীর। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চললেও কয়েক মাস পর গোপনে অন্য কারও সঙ্গে কথা বলা শুরু করেন প্রিয়া।
 
বিষয়টি জানতে পেরে শিবপ্রকাশ পরিবারের সদস্যদের কিছু জানাননি। তিনি সব রকম পরিস্থিতিতে নিজের দাম্পত্য জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকেন। এরই মধ্যে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ক্রাচে ভর দিয়ে হাঁটাচলা করতেন শিবপ্রকাশ।
 
সেই সময় সদ্যোজাতককে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে চলে যান প্রিয়া। এ সময় শিবপ্রকাশ শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেও প্রিয়া শ্বশুরবাড়িতে আসেননি। এছাড়া শিবপ্রকাশকে মারধরের অভিযোগও রয়েছে।
 

 
ঘটনার দিন আত্মহত্যার ১৫ মিনিট আগে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে এসে কারও সঙ্গে কোনো কথা না বলেই নিজের ঘরে চলে যান শিবপ্রকাশ। ইনস্টাগ্রামে লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এ সময় তার স্ত্রীও তার মৃত্যুর দৃশ্য সরাসরি দেখছিলেন, কিন্তু তিনি পরিবারের কাউকে বা পুলিশকে এ বিষয়ে অবহিত করেননি।
 
পরিরবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পুলিশকে খবর দেয়। সাব-ডিভিশনাল পুলিশ উমেশ প্রজাপতি জানিয়েছেন, সিরমৌর পুলিশ মৃতের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে। মৃতের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কিছু প্রমাণ পেয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম