ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

প্রাইভেট-পাবলিক নয় বিশ্ববিদ্যালয়ের মান মূল বিষয় : ইউজিসি চেয়ারম্যান

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০২:৪৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০২:৪৬:৫৯ অপরাহ্ন
প্রাইভেট-পাবলিক নয় বিশ্ববিদ্যালয়ের মান মূল বিষয় : ইউজিসি চেয়ারম্যান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ.ফায়েজ বলেছেন, ‘প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয় বড় বিষয় নয়, মূল বিষয় হলো শিক্ষার মান, সেটাই আমাদের দেখার বিষয়। আমরা সেই মান নিশ্চিত করার অভিন্ন লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করব।’ গতকাল শনিবার বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) আয়োজিত এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পিএইচডি কোর্স পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটি কাজ করছে, যা অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ।

উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করি, দ্রুততম সময়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের মাধ্যমে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, তাই আমাদের আরো অনেক কাজ করতে হবে।’

দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, 'বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টেকসই উন্নয়ন ও গবেষণার অগ্রগতির জন্য করমুক্ত নীতির বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আরোপিত কর পুনর্বিবেচনা করে তা গবেষণা ও উন্নয়নের জন্য পুনর্বিন্যাস করা হোক। এই বিনিয়োগের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উদ্ভাবনী গবেষণা, উন্নত শিক্ষার পরিবেশ, এবং দক্ষ জনশক্তি তৈরিতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।'

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ট্রেজারার কেবিএম মঈন উদ্দিন চিশতি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. ফরাসউদ্দিন আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চেয়ারপার্সন তামারা আবেদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারপার্সন নাদিয়া আনোয়ার, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি সদস্য রাশেদ চৌধুরী, আহসানউল্লাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান গোলাম রহমানসহ দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কর্মকর্তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী