ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিএনপি নেতার বাসা থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার, অভিযুক্ত যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৪:৫৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৪:৫৭:১৯ অপরাহ্ন
বিএনপি নেতার বাসা থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার, অভিযুক্ত যুবক গ্রেফতার
নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরু উদ্ধার করতে অভিযান চালিয়ে বিএনপি নেতা মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তবে বিএনপি নেতাকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২৩ মার্চ) দুপুরে পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি জানান, গত ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামে মো. মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। এ ঘটনার পর থেকেই জেলা পুলিশ বিভিন্ন বিশেষ দল গঠন করে অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ২২ মার্চ আত্রাই থানা পুলিশ ছোটন প্রামাণিককে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়।

গ্রেফতার ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে এবং তিনি নওগাঁ, বগুড়া, জয়পুরহাটসহ আশপাশের এলাকার গরু চুরির মূল হোতা ছিলেন বলে পুলিশ জানায়।

পুলিশ সুপার জানিয়েছেন, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে, এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা