ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মোদি–ইউনূস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনাধীন: জয়শঙ্কর

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৫:০৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৫:০৩:০০ অপরাহ্ন
মোদি–ইউনূস বৈঠক আয়োজনের অনুরোধ বিবেচনাধীন: জয়শঙ্কর
বিমসটেকের আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আয়োজনের ব্যাপারে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

দ্য হিন্দু সূত্রে জানা গেছে, শনিবার (২২ মার্চ) ভারতীয় সংসদের পার্লামেন্টারি কনসালটেটিভ কমিটি ফর এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টি উত্থাপন করেন এবং জানতে চান, ভারত এ বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করছে।

এ প্রশ্নের জবাবে জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দাবি করেছে, হিন্দু সম্প্রদায় এর ওপর সাম্প্রতিক হামলার ঘটনাগুলো রাজনৈতিক কারণে ঘটেছে, সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে নয়।

বিমসটেক সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে কিনা, এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি জয়শঙ্কর। তবে তিনি এটি বিবেচনাধীন থাকার ইঙ্গিত দিয়েছেন।

এর আগে, বাংলাদেশ গত বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়ে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি এর মধ্যে বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছিল। এ ধরনের অনুরোধ আগেও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এর ফাঁকে করা হয়েছিল, তবে তখন দুই নেতার বৈঠক হয়নি।

আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা