ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সৌদিতে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৫:৫৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৫:৫৬:৩০ অপরাহ্ন
সৌদিতে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৬
সৌদি আরবে মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় অন্তত ছয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৪ জন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনা মদিনা ও মক্কা শহরের মধ্যবর্তী মহাসড়কে ঘটেছে।

ইন্দোনেশিয়ার নাগরিক হিসেবে হতাহতরা নিশ্চিত হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, জেদ্দা শহর থেকে ১৫০ কিলোমিটার উত্তরের ওয়াদি আল আকিক মহাসড়কে গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার পর সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জেদ্দায় নিযুক্ত ইন্দোনেশিয়ার কনস্যুলেট জেনারেলকে বিষয়টি জানানো হয়।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জুধা নুগ্রাহা এক বিবৃতিতে জানান, মদিনা-মক্কার মহাসড়কে দুর্ঘটনায় ২০ যাত্রী হতাহত হয়েছেন, এর মধ্যে ছয়জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং আহতদের অবস্থা গুরুতর।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার কারণ ছিল অপর একটি গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ, পরে বাসটি উল্টে গিয়ে আগুন ধরে। এই দুর্ঘটনার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

দুর্ঘটনার সময় বাসটি ওমরাহযাত্রী এবং তাদের সহকারী কর্মীদের বহন করছিল। দুর্ঘটনার পরপরই ইন্দোনেশিয়ার কনসুলেট জেনারেল নাগরিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে একটি নিরাপত্তা দল মোতায়েন করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম