ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আর্থ আওয়ার: এক ঘণ্টার জন্য অন্ধকারে বিশ্ব

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৬:৪১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৬:৪১:৫৫ অপরাহ্ন
আর্থ আওয়ার: এক ঘণ্টার জন্য অন্ধকারে বিশ্ব
জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং প্রকৃতি রক্ষার সচেতনতা তৈরির লক্ষ্যে আরথ আওয়ার উদযাপন করেছে বিশ্ব। এক ঘণ্টার জন্য বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ রাখা হয়েছে আলো, যা পরিবেশ সচেতনতার একটি শক্তিশালী বার্তা দেয়।

২০০৭ সাল থেকে প্রতিবছর আরথ আওয়ার পালন করা হচ্ছে, যা পৃথিবী ও পরিবেশ রক্ষায় বিশ্ববাসীকে সচেতন করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এবারও, ২২ মার্চ শনিবার রাতে, গ্রিসের রাজধানী এথেন্সে ঐতিহাসিক অ্যাক্রোপলিস এর বাতি নিভিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি, রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গ্রিসের বিভিন্ন হোটেল, পার্লামেন্ট ভবন এবং উত্তরাঞ্চলের হোয়াইট টাওয়ার এর আলো বন্ধ থাকে।

এছাড়া, ভারত, হংকং, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, পর্তুগাল এবং অস্ট্রেলিয়াসহ আরও অনেক দেশ এই আয়োজনে অংশ নেয়। অস্ট্রেলিয়ার অপেরা হাউস এর বাতি বন্ধ করা হয়, আবার লন্ডন আই, সেন্ট পিটারস স্কয়ার এবং আর্ক দো থ্রিয়ম্প এর বাতিও নিভিয়ে আর্থ আওয়ারের অংশ হিসেবে প্যারিস, লন্ডন এবং ভ্যাটিকান সিটি একাত্মতা প্রকাশ করেছে।

জাপান এবং হংকংও এ উদ্যোগে অংশ নেয়, যেখানে টোকিও টাওয়ার এবং ভিক্টোরিয়া হারবার এর বাতি নিভিয়ে পরিবেশ সচেতনতার প্রতি সমর্থন জানানো হয়।

তাইওয়ানও এই উদ্যোগে একাত্মতা প্রকাশ করে, যেখানে ওয়ান-ও-ওয়ান ভবনের বাতি নিভিয়ে দেওয়া হয়। পর্তুগাল এর লিসবন শহরে বিভিন্ন সরকারি ভবন ও স্থাপনার বাতি বন্ধ করে আর্থ আওয়ার পালন করা হয়।

যুক্তরাষ্ট্রেও, নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর বাইরের সব বাতি বন্ধ করে এ কর্মসূচির সমর্থন জানানো হয়।

ভারতেও এই আয়োজন পালিত হয়, যেখানে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, কুতুব মিনার, কলকাতার হাওড়া ব্রিজ ও মুম্বাই এর মতো শহরগুলো এক ঘণ্টার জন্য অন্ধকার হয়ে পড়ে।

আর্থ আওয়ার ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছিল একটি আলোকসজ্জা অনুষ্ঠানের মাধ্যমে, এবং এরপর থেকে এটি প্রতিবছর বিশ্বের ১৯০টি দেশজুড়ে পালিত হচ্ছে। এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ পরিবেশ ও প্রকৃতির রক্ষায় কার্যকর পদক্ষেপের জন্য বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা