ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রাজধানীতে ফিরছে সুলতানি আমলের ঈদ মিছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৬:৪৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৬:৪৭:২৩ অপরাহ্ন
রাজধানীতে ফিরছে সুলতানি আমলের ঈদ মিছিল: উপদেষ্টা আসিফ মাহমুদ
ঈদ উদ্‌যাপনে এবার ঢাকায় সুলতানি আমলের মতো ঐতিহ্যবাহী ঈদ মিছিলে আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (২৩ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের সংস্কৃতিকে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এই উদ্যোগে অংশ নেবে এবং নগরবাসীর জন্য ঈদের আনন্দ আরো বেশি সুন্দর করে তুলতে এটি বাস্তবায়িত হবে।

ঈদ মিছিল শুরুর বিষয়েও তিনি বিস্তারিত জানান। মিছিলের শুরু হবে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র এর পাশে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামাত শেষে। এরপর মিছিলটি সংসদ ভবনের সামনে এসে শেষ হবে। তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান, নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সবাই অংশগ্রহণ করবে।

একটি ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ বলেন, “আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঈদ কেটে যায়। ঈদের জামাত ছাড়া কলেক্টিভ কোনো কর্মসূচি নেই। তবে এবারের ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের সংস্কৃতিকে সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও আয়োজন করা হতো। আমরা এই ঐতিহ্যকে পুনরায় জীবিত করার উদ্যোগ নিয়েছি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে