ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

নিজ বাড়ি থেকে সাবেক মার্কিন অ্যাটর্নির মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০৬:৫৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০৬:৫৬:২০ অপরাহ্ন
নিজ বাড়ি থেকে সাবেক মার্কিন অ্যাটর্নির মরদেহ উদ্ধার
ভার্জিনিয়ার সাবেক মার্কিন অ্যাটর্নি জেসিকা অ্যাবার ২২ মার্চ, শনিবার, আলেকজান্দ্রিয়া শহরের একটি বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছেন। তার বয়স ছিল ৪৩ বছর।

দ্য হিলের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার সকালে আলেকজান্দ্রিয়া শহরের বেভারলি ড্রাইভ এলাকায় পুলিশ কর্মকর্তারা একটি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেন। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেসিকা অ্যাবার-এর পরিচয় নিশ্চিত করে।

ভার্জিনিয়ার প্রধান মেডিকেল পরীক্ষকের কার্যালয় মৃত্যুর কারণ তদন্ত করছে, তবে এর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

জেসিকা অ্যাবার ২০২১ সালের আগস্টে প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলা জন্য অ্যাটর্নি হিসেবে মনোনীত হয়েছিলেন। তিনি ২০০৯ সালে এই অঞ্চলের সহকারী মার্কিন অ্যাটর্নি হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এবং বিশেষ করে আর্থিক জালিয়াতি, দুর্নীতি, সহিংস অপরাধ ও শিশু নির্যাতন মামলায় কাজ করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর তিনি পদত্যাগ করেছিলেন।

জেসিকার মৃত্যুতে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার বর্তমান মার্কিন অ্যাটর্নি এরিক এস সিবার্ট গভীর শোক প্রকাশ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন