ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

স্বামীকে হত্যার পর প্রেমিকের সঙ্গে একই কারাগারে থাকতে চান প্রেমিকা

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১০:৫৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১০:৫৯:২৫ পূর্বাহ্ন
স্বামীকে হত্যার পর প্রেমিকের সঙ্গে একই কারাগারে থাকতে চান প্রেমিকা
প্রেমিকের সাথে যোগসাজশে স্বামীকে নির্মমভাবে হত্যার পর একই কারাগারে থাকার আবেদন জানিয়েছেন প্রেমিকা। তবে আদালত তার এই আবেদন প্রত্যাখ্যান করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাট শহরে।

পুলিশ সূত্রে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন মুসকান ও সাবেক নৌ কর্মকর্তা সৌরভ রাজপুত। তাদের ছয় বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই সৌরভের পরিবারের সঙ্গে মুসকানের সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে সৌরভ স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন।

২০১৯ সালে মুসকান ও তার বন্ধু সাহিলের মধ্যে পরকীয়ার সম্পর্কের বিষয়টি জানতে পারেন সৌরভ। এর প্রেক্ষিতে তিনি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সৌরভ সাবেক নৌ কর্মকর্তা ছিলেন। সম্পর্কের অবনতির দুই বছর পর তিনি ২ বছর লন্ডনে চলে যান। এরপর সম্প্রতি মেয়ের জন্মদিন উপলক্ষে দেশে ফিরে আসেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মুসকান তার স্বামীর ওপর মাদক প্রয়োগ করে প্রেমিকের সহায়তায় হত্যা করে। এরপর টুকরো টুকরো করে সেগুলো প্ল্যাস্টিকের ড্রামে ভরে মুখ সিমেন্ট দিয়ে আটকে দেন। হত্যার পর প্রেমিক সাহিলকে নিয়ে মানালিও ঘুরতে যান মুসকান। এরপর পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসে আসল ঘটনা। গ্রেফতারের পর বর্তমানে প্রেমিক-প্রেমিকা বিচারবিভাগীয় হেফাজতে আছেন।

কারাগার সূত্রের বরাতে এনডিটিভি জানায়, প্রেমিক সাহিল কারাগারে ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না, ঠিক মতো ঘুমাচ্ছেন না। তার মেজাজও খিটখিটে থাকে। ধারণা করা হচ্ছে তিনি মাদকাসক্ত। এদিকে প্রেমিকা মুসকানের মনও খারাপ। পুলিশ অধিকতর তদন্তের জন্য তাদের রিমান্ড চেয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী