ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মেক্সিকোতে ৪০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ১২, আগুনে পুড়ল ২ হেক্টর জমি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১১:১১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১১:১১:২৪ পূর্বাহ্ন
মেক্সিকোতে ৪০০ ফুট খাদে গাড়ি পড়ে নিহত ১২, আগুনে পুড়ল ২ হেক্টর জমি
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে গাড়ি খাদে পড়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। রাস্তা থেকে প্রায় ৪০০ ফুট নিচে গাড়ি পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।




এদিকে খাদে পড়ে যাওয়ার পর গাড়িতে আগুন লেগে যায় এং সেই আগুন আশপাশের বনেও ছড়িয়ে পড়ে। পরে সেই আগুন নেভানোর জন্য হেলিকপ্টার পাঠানো হলেও তা নিয়ন্ত্রণের আগেই ২ হেক্টর জমি পুড়ে গেছে বলে জানা গেছে।সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।



বার্তাসংস্থাটি বলছে, রোববার উত্তর মেক্সিকোতে একটি ভ্যান খাদে পড়ে আগুন ধরে যাওয়ার পর ১২ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে।দুর্ঘটনাটি ঘটেছে উত্তর মেক্সিকোর প্রদেশ নুয়েভো লিওনে। দুর্ঘটনাস্থলটি যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এই প্রদেশের রাজধানী মন্টেরে থেকে অল্প দূরে।সান্তিয়াগো পৌরসভার মেয়র ডেভিড দে লা পেনা এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেছেন, দুর্ঘটনাটি গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে বলে মনে হচ্ছে।



প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৩৯৪ ফুট (১২০ মিটার) খাদে পড়ে যাওয়া ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন। যাত্রীরা কোথা থেকে এসেছিলেন এবং চালকও ওই ১৬ জনের মধ্যে ছিলেন কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি।

ঘটনাস্থলেই কিছু লোক মারা গেলেও, অন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তারা পরে মারা যান। কর্তৃপক্ষের শেয়ার করা বেশ কিছু ছবিতে দেখা গেছে, একটি শুকনো বন থেকে ধোঁয়া উঠছে, যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং একটি হেলিকপ্টার সেই আগুন নেভানোর জন্য কাজ করছে।রাজ্য কর্তৃপক্ষ অনুমান করছে, আগুন নিয়ন্ত্রণে আনার আগে প্রায় দুই হেক্টর জমি পুড়ে গেছে।

মেক্সিকোতে অবশ্য সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বেশ সাধারণ। এই মাসের শুরুতে দক্ষিণ মেক্সিকোতে একটি বাস উল্টে যাওয়ার ফলে ১১ জন মারা যায়। গত মাসে, দক্ষিণ মেক্সিকোতেও একটি বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে ৪১ জন মারা যায়।আর গত বছরের শেষের দিকে মধ্য মেক্সিকোতে একটি বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা