ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১১:১৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১১:১৪:০৫ পূর্বাহ্ন
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি
ঈদের ছুটিতে পাহাড় ও হ্রদে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য। যান্ত্রিক শহরের ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে প্রতি বছরই এখানে ছুটে আসেন হাজারো ভ্রমণপিপাসু। এবারের ঈদের ছুটিতেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করছেন হোটেল-মোটেল-রিসোর্ট মালিকরা।

পর্যটকদের স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণাসহ রাঙামাটির বিভিন্ন পর্যটন কেন্দ্র মুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, ঈদে পর্যটকদের স্বাগত জানাতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে সংস্কার কাজ চলছে। পর্যটন আইকনখ্যাত ঝুলন্ত সেতুতে রঙের কাজ চলছে, পাশাপাশি পুরাতন কাঠের পাটাতন পরিবর্তন করা হচ্ছে।

রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ কাপ্তাই হ্রদ ভ্রমণ। নৌবিহারের জন্য প্রস্তুতি নিয়েছেন টুরিস্ট বোট সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।

টুরিস্ট বোটচালক মো. সাইফুল উদ্দীন বলেন, "রমজান মাসে পর্যটক কম থাকলেও ঈদের ছুটিতে প্রচুর ভ্রমণপ্রেমী আসবেন বলে আশা করছি। আমরা ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করেছি।"

রাঙামাটি পর্যটন নৌযান ঘাটের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম জানান, "নৌযান সংস্কার ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আশা করছি ঈদের ছুটিতে প্রচুর পর্যটক সমাগম হবে।"

ঈদের ছুটিতে পর্যটকদের থাকার জন্য হোটেল-মোটেলগুলোতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে অধিকাংশ হোটেলের রুম বুকিং হয়ে গেছে।

রিজার্ভ বাজারের গ্রীন ক্যাসেল হোটেলের ব্যবস্থাপক মো. জুয়েল রানা বলেন, "রমজানে পর্যটক কম থাকলেও, ঈদের ছুটিতে ব্যাপক ভিড় হবে বলে আশা করছি। আমাদের হোটেলের প্রায় ৬০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে।"

হোটেল মতি মহলের ব্যবস্থাপক চন্দন মজুমদার জানান, "আমাদের হোটেলের ৪০ শতাংশ রুম অগ্রিম বুকিং হয়ে গেছে। কয়েক দিনের মধ্যেই শতভাগ বুকিং হয়ে যাবে বলে আশা করছি।"

রাঙামাটির অন্যতম আকর্ষণ তাঁতে বোনা পোশাক। ঈদের ছুটিতে পর্যটকদের জন্য বাহারি ডিজাইনের পোশাকের সমাহার তৈরি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বনানী টেক্সটাইলের স্বত্বাধিকারী রাহুল চাকমা বলেন, "ঈদের ছুটিতে প্রচুর পর্যটক আসবে বলে আমরা নতুন ডিজাইনের ফতুয়া, পাঞ্জাবি, থ্রি-পিসসহ বিভিন্ন পণ্য এনেছি। আশা করছি ভালো ব্যবসা হবে।"

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, "ঈদের ছুটিতে পর্যটকদের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের আশা, এবার প্রায় ২০ হাজার পর্যটক রাঙামাটি ভ্রমণে আসবেন।"

ঈদের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখর হয়ে উঠবে পাহাড়ি জেলা রাঙামাটি। কাপ্তাই হ্রদের ঢেউ আর পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা মেঘের রাজ্য উপভোগ করতে প্রস্তুত পর্যটকরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এবারও রাঙামাটি ঈদের ছুটিতে পর্যটকদের জন্য অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা