ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১১:১৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১১:১৮:৫৬ পূর্বাহ্ন
জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজ আয়োজনে তিনি এ কথা বলেন।


সেনাপ্রধান জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের জাতির কৃতী সন্তান অবিহিত করে কাউকে মনোবল না হারানোর আহ্বান জানান। তিনি বলেন, শহীদ এবং আহতদের পরিবারের পুনর্বাসনে সেনাবাহিনী চেষ্টা করে যাবে।


ইফতার মাহফিলে দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলনে থাকা হতাহতদের পরিবার অংশ নেয়। ইফতার শেষে জুলাই যোদ্ধাদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। ইফতার ও নৈশভোজে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীরা ছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তিরা ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন।অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।



উল্লেখ্য, এখন পর্যন্ত অভ্যুত্থানে আহত চার হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ৯৮৯ জন আহতের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ৩৯ জন সিএমএইচ, ঢাকাতে চিকিৎসাধীন।


জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে সেনাবাহিনী ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ও নৈশভোজে কুশল বিনিময় করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ