ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

রামপুরায় সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:০০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:০০:৫৯ অপরাহ্ন
রামপুরায় সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড
রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে লাগা আগুনে বেশ কয়েকটি অটোরিকশা পুড়ে গেছে, বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে আগুনের খবর পেয়ে খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল সাড়ে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তবে তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস আসতে দেরি করায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে গেছে। তাদের বিলম্বের কারণে গ্যারেজের পাশে থাকা একটি ফার্নিচার শোরুম ও একটি চায়ের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেও কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯