ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য: চাকরি গেলো সেই যুবকের

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:৫৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:৫৭:৩৬ অপরাহ্ন
শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য: চাকরি গেলো সেই যুবকের
অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় চাকরি হারিয়েছেন সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন শবনম ফারিয়া।

গত ১৮ মার্চ শবনম ফারিয়ার একটি ফেসবুক পোস্টে রাকিবুল হাসান আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নজরে আসার পর ফারিয়া সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান এবং ওই যুবকের কমেন্টের স্ক্রিনশটসহ তার ফেসবুক প্রোফাইলের ছবি প্রকাশ করেন।

এ ঘটনার পর সাজিদা ফাউন্ডেশন দ্রুত তদন্তের আশ্বাস দেয়। পরদিন তারা জানায়, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

আজ সন্ধ্যায় একটি ইমেইল শেয়ার করে শবনম ফারিয়া জানান, সাজিদা ফাউন্ডেশন তাকে নিশ্চিত করেছে যে রাকিবুল হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে।

ফেসবুক পোস্টে ফারিয়া লেখেন, ‘আমি খুবই কৃতজ্ঞ যে, প্রতিষ্ঠানটি বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, সাজিদা ফাউন্ডেশন সেটির দৃষ্টান্ত স্থাপন করেছে।’

তিনি আরও বলেন, ‘সহিংসতা কেবল শারীরিক নয়, এটি অনলাইন বা রাস্তায় হয়রানি কিংবা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শনের মাধ্যমেও হতে পারে। কোনো ধরনের হয়রানিই গ্রহণযোগ্য নয়।’

শবনম ফারিয়ার এ ধরনের শক্ত অবস্থানকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। সামাজিক মাধ্যমে নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন অনেকে।

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার