ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

৪ কোটি টাকা প্রতারণার মামলায় সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০১:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০১:১৩:১৩ অপরাহ্ন
৪ কোটি টাকা প্রতারণার মামলায় সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ
আইএফআইসি ব্যাংকের চার কোটি ১৫ লাখ টাকা প্রতারণার মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।

এদিন মামলাটিতে সাকিবকে গ্রেফতারের পরোয়ানা সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে তিনি পলাতক থাকায় বাদীপক্ষ তার সম্পদ ক্রোকের আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।

এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত।

গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

অপর আসামিরা হলেন— সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক, পরিচালক মালাইকা বেগম

এর মধ্যে ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজিরা দিলেও সাকিব ও গাজী শাহাগীর হোসাইন হাজির হননি। ফলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, সাকিবের মালিকানাধীন এগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে বিভিন্ন সময় ঋণ গ্রহণ করে।

এর বিপরীতে প্রতিষ্ঠানটি দুটি চেক ইস্যু করলেও, ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকায় চেক দুটি ডিজঅনার হয়।

এই দুই চেকের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে ব্যাংক, যার মোট পরিমাণ ৪ কোটি ১৫ লাখ টাকা।

এ বিষয়ে সাকিবের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে