ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

থেমে থেমে জ্বলছে সুন্দরবন

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০১:৩২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০১:৩২:৫৭ অপরাহ্ন
থেমে থেমে জ্বলছে সুন্দরবন
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলার শাপলারবিল এলাকায় লাগা আগুন থেমে থেমে জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস এবং বনবিভাগ দ্বিতীয় দিনেও আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পানির উৎস দূরে হওয়ায় তাদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে।

নতুন এলাকায় আগুন ছড়িয়ে না পড়ার জন্য ফায়ার লাইন কেটে দিয়েছে বনবিভাগ ও গ্রামবাসী। জোয়ারের পানি ব্যবহারের জন্য ফায়ার সার্ভিসের ইউনিট নদী থেকে পানি তুলে তা ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবু বক্কর জামান জানান, পানির উৎস দূরে থাকার কারণে তাদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে, তবে বনবিভাগের নিজস্ব পাম্প দিয়েও আগুন নেভানোর কাজ চলছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করতে বনবিভাগ চাঁদপাই রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বন অধিদফতরের খুলনা বিভাগের বনসংরক্ষক ইমরান আহমেদ জানান, আগুন থেমে থেমে জ্বলছে এবং পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তিনি আরও জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে কিনা, তা এখন বলা যাচ্ছে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?

আমরা যা চাচ্ছি তা কি সত্যিই আমাদের জন্য কল্যাণকর?