ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সড়ক ও রেলপথে ঈদযাত্রা শুরু

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০১:৪৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০১:৪৯:৩৮ অপরাহ্ন
সড়ক ও রেলপথে ঈদযাত্রা শুরু
আজ সোমবার থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। গত ১৪ মার্চ যারা ট্রেনের টিকিট কেটেছিলেন, মূলত তারা আজ ঢাকা ছাড়ছেন।

সকাল থেকে রেলপথে যাত্রীরা বেশ নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন। এখন পর্যন্ত ৪৩টি আন্তঃনগর ট্রেনের মধ্যে ৪টি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন অনেক যাত্রী, তবে সময়ের মধ্যে ট্রেন ছাড়ায় কোনো ভোগান্তি নেই। ভিড় কম থাকায় যাত্রা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং সময়ে ট্রেনগুলো ছাড়ছে। ফলে, যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে না।

এবার ট্রেনে ঈদযাত্রা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। টার্মিনাল কর্তৃপক্ষ বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত শেষ কর্মদিবসের পরই এবারের ঈদযাত্রা শুরু হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে