ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

তামিমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৩:০৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৩:০৫:২৪ অপরাহ্ন
তামিমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্বাস্থ্য পরিস্থিতি জানার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খোঁজ নিয়েছেন।

আজ ২৪ মার্চ বিকেলে বিকেএসপিতে খেলার সময় গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল। তার স্বাস্থ্য পরিস্থিতি জানাতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এর সাথে কথা বলেন।

নিজাম উদ্দিন চৌধুরী জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং তার স্বাস্থ্য পরিস্থিতি জানতে সাথে সাথেই একটি অ্যাঞ্জিওগ্রাম করা হয়।

তিনি আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। তামিম ইকবালের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত আপডেট দেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা