ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১২:৫৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১২:৫৬:২৭ অপরাহ্ন
সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেন। 

সম্মেলনের কেন্দ্রস্থল এবং আশপাশের এলাকা গুলিস্তান, কাকরাইল, শাহবাগ, নীলক্ষেতসহ বিভিন্ন স্থানে মুসল্লিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। যানজট ও ভিড় সামলাতে পুলিশ বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে এবং বিকল্প পথে চলাচলের পরামর্শ দিচ্ছে।

সম্মেলনে আসা একজন মাদ্রাসা শিক্ষক জানিয়েছেন, মাওলানা সাদের অনুসারীরা মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইজতেমায় এই বিভাজন তৈরি করার অপচেষ্টা চলছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে আজকের এই মহাসম্মেলনের আয়োজন।

এর আগে, কওমি মাদরাসাভিত্তিক আলেমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলনে যোগ দেওয়ার জন্য ওলামা-মাশায়েখ ও সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছিলেন। সম্মেলনে দেশের আলেম-ওলামারা ইসলামিক ঐক্য বজায় রাখা এবং মাওলানা সাদের প্রভাব ঠেকানোর জন্য বক্তব্য রাখবেন বলে ধারণা করা হচ্ছে।

কমেন্ট বক্স