ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

প্রধান উপদেষ্টার বিদেশ সফর ঘিরে ষড়যন্ত্র চলছে: রিজভী

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৩:২০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৩:২০:২০ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার বিদেশ সফর ঘিরে ষড়যন্ত্র চলছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিদেশ সফরকে কেন্দ্র করে নানা ধরণের ষড়যন্ত্র ও গুজব ছড়ানোর অভিযোগ করেছেন। তিনি আজ দুপুরে নয়াপল্টনে দলের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রিজভী বলেন, “এ নিয়ে পরিকল্পিত গুজব এবং ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পলাতক ফ্যাসিবাদের দোসররা।” তিনি আরও অভিযোগ করেন, কিছু পুলিশ সদস্যের গোপন বৈঠকের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, “দেশের এই পরিস্থিতিতে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করে ষড়যন্ত্রে লিপ্ত।” তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন, “এগুলো কেন দেখছে না বর্তমান সরকার?”

এদিকে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারা ২৫ মার্চ আলোচনা সভার আয়োজন করবে এবং ২৬ মার্চ সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করবে। এরপর সাড়ে ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী