ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

তামিম ইকবালকে নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৩:৩৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৩:৩৩:৪৬ অপরাহ্ন
তামিম ইকবালকে নিয়ে আসিফ মাহমুদের স্ট্যাটাস
বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল এর হার্ট অ্যাটাক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৪ মার্চ) দুপুরে, তার ফেসবুক পেজ-এ একটি স্ট্যাটাসে তামিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, “তামিম ইকবালের সুস্থতা কামনা করছি।” তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান জানিয়েছেন যে, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে।

এর আগে, ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুরের বিপক্ষে খেলতে গিয়ে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাভারের বিকেএসপির মাঠে ম্যাচ চলাকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিসিবি মেডিকেল বিভাগ জানায়, তামিমকে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পর তামিমের এনজিওপ্লাস্টি করা হয়েছে এবং তার অবস্থার উন্নতি হচ্ছে।

এদিকে, তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তার সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। ক্রিকেটের এই তারকা দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন, এমনটাই প্রত্যাশা সবার।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু