ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৩:৩৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৩:৩৭:৪৩ অপরাহ্ন
তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।সোমবার (২৪ মার্চ) প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।তামিম ইকবাল সোমবার বিকেএসপিতে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হন।



প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং তার শারীরিক অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে একটি এনজিওগ্রাম করা হয়।


তিনি আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।নিজাম উদ্দিন জানান, তামিম ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত অবহিত করা হবে।তামিম বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন সময়ে দলকে নেতৃত্ব দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে