ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করতে হুঁশিয়ারি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৩:৩৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৩:৩৯:৫৩ অপরাহ্ন
যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করতে হুঁশিয়ারি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার নীতি না বদলান, তবে তেহরান ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। তিনি ইরানকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি করতে দুই মাসের সময়সীমা দিয়েছেন এবং রাজি না হলে তেহরানে হামলা করার হুমকি দেন। এর প্রতিবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করার আহ্বান জানান।

রোববার (২৩ মার্চ) এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন, যা সামরিক পদক্ষেপ এড়ানোর প্রচেষ্টা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের চাপের নীতি পরিবর্তন না হলে কোনো আলোচনা সম্ভব নয়।

আরাঘচি আরও বলেন, চিঠি কূটনীতির অংশ হলেও এটি চাপ এবং হুমকির অংশও হতে পারে। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য প্রস্তুত। তিনি দাবি করেন, ইরানের পররাষ্ট্রনীতি কূটনীতি এবং যুদ্ধ এড়ানোর ওপর ভিত্তি গড়ে উঠেছে, যদি যুদ্ধ অনিবার্য না হয়।

তিনি ট্রাম্পের চিঠিকে হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান শিগগিরই এর জবাব দেবে। তিনি জানান, ইরান নিজস্ব স্বার্থে কাজ করে এবং যা কল্যাণকর, তা করা হয়।

আরাঘচি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি না হওয়া একগুঁয়েমির ফল নয়, বরং এটি অভিজ্ঞতা ও ইতিহাস থেকে শিক্ষা নেয়া। ২০১৮ সালে, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে বের করে নেয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সংকট তৈরি হয়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ