ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘ঈদ মোবারক’

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৪:০০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৪:০০:১০ অপরাহ্ন
কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ‘ঈদ মোবারক’
আওয়ামী লীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার রিমান্ডে শুনানিতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় সোমবার (২৪ মার্চ) পলককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে খোশমেজাজে দেখা যায় তাকে। রিমান্ড শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

 
জানা যায় যে, আদালতের কাঠগড়ায় তোলার পরপরই পলক হাস্যোজ্জ্বল মুখে কথা বলতে থাকেন সবার সঙ্গে। রিমান্ড শুনানি শেষ হলে তিনি তার আইনজীবীর সঙ্গে হাসিমুখে কথা বলেন। একপর্যায়ে পলক তার আইনজীবীকে ঈদের শুভেচ্ছা জানান। পরে তিনি আদালত কক্ষে উপস্থিত সবার উদ্দেশে বলতে থাকেন, ‘ঈদ মোবারক।’
 
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, এ নিয়ে তার মক্কেলের মোট ৬২ দিনের রিমান্ড মঞ্জুর হলো। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের ৯ দিন পর গ্রেফতার হন পলক। এরপর তাকে অনেকবার ঢাকার বিচারিক আদালতে হাজির করা হয়। বেশির ভাগ সময় তাকে বিমর্ষ দেখা গেলেও আজ ছিল ব্যতিক্রম।
 

ফারজানা ইয়াসমিন আরও বলেন, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলেছেন। মা–বাবা কেমন আছেন তা পলক জানতে চেয়েছেন। কারাগারে তার মক্কেল পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে পারেন না। আসন্ন ঈদুল ফিতরের আগে আর হয়তো তাকে আদালতে আনা হবে না। এ জন্য তিনি তার পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে আদালতকক্ষে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএমএম আদালতের হাজতখানার সামনে আসেন। এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের পর আদালতের হাজতখানার প্রধান ফটক খুলে যায়।

 
রাষ্ট্রপক্ষ থেকে আলাদা আলাদা হত্যা মামলায় কামরুল, আতিকুল ও কামাল মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন। এরপর একজন পুলিশ কর্মকর্তা পলকের নাম ধরে ডাকেন। যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় তাকে ৫ দিন রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।
 

 
রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে ওবায়দুল নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় পলকের নাম রয়েছে।
 
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আদালতকে বলেন, জুনাইদ আহ্‌মেদ পলক ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন অন্যতম সহযোগী। জুলাই-আগস্টে দুই হাজার নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে আসামি পলক জড়িত।
 
তবে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড আবেদন বাতিল চান। তিনি তার মক্কেলের জামিনের আবেদন জানান।
 
উভয় পক্ষের শুনানি নিয়ে পলককে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা