ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

পুতিনকে চাপ দিতে হবে

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৪:৩৬:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৪:৩৬:৩৮ অপরাহ্ন
পুতিনকে চাপ দিতে হবে
ইউক্রেন যুদ্ধ থামাতে রোববার (২৩ মার্চ) সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে দেশটির প্রতিনিধি দল। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিন বছর ধরে চলা ইউক্রেনের যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ দিতে হবে। খবর এএফপির।  


সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সন্ধ্যার এক ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে যাই আলোচনা করি না কেন, পুতিনকে হামলা বন্ধ করতে একটি বাস্তবসম্মত চুক্তি মেনে নিতে চাপ দিতে হবে। যিনি এই যুদ্ধ ডেকে এনেছেন, তাকে অবশ্যই এটি প্রত্যাহার করতে হবে।’


রোববার রাতে রিয়াদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। এর আগে ওয়াশিংটন বলেছে, বৈঠকে কৃষ্ণ সাগরে নৌপরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য যুদ্ধবিরতির ওপর আলোচনা করা হবে।

এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে সোমবার রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা করার কথা রয়েছে।  


পুতিন যুক্তরাষ্ট্র-ইউক্রেনের ৩০ দিনের পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির যৌথ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই প্রস্তাবে তিনি শুধু জ্বালানি অবকাঠামোতে বিমান হামলা বন্ধ করতে রাজি হয়েছেন। আলোচনার আগে উভয় পক্ষই সপ্তাহজুড়ে একাধিক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। 

জেলেনস্কি বলেন, ‘বিশ্বের সকলের কাছে এটা স্পষ্ট, রাশিয়াই কেবল এই যুদ্ধকে এত দূর টেনে এনেছে। ১১ মার্চ থেকে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। এই প্রস্তাব মেনে নিলে এই ধরনের হামলা এখন বন্ধ হয়ে যেত। কিন্তু রাশিয়াই এটা চালিয়ে যাচ্ছে। প্রত্যেক রাতে, প্রতিদিন তারা ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘রাশিয়ার ওপর চাপ না দিলে, মস্কো কূটনীতিকে অবজ্ঞা করবে এবং প্রাণনাশ চলতে থাকবে।’ 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা