ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুরুল হক

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৪:৩৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৪:৩৮:১০ অপরাহ্ন
ছাত্রনেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে: নুরুল হক
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, ছাত্রনেতাদের নানা ধরনের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলছে।রোববার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুরে গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।এদিন ছাত্রনেতাদের বক্তব্য প্রসঙ্গে নূর বলেন, ‘তারা আমাদের পরিচিত ছোট ভাই। আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন।’


তিনি বলেন ‘এমন কোনো কথা বলবেন না, যেন উস্কানি তৈরি হয়, ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি হয়’।নূর আরও বলেন, ‘গত ১৫ বছর গণতন্ত্র ভোটাধিকার না থাকায় আওয়ামী লীগ ফ্যাসিবাদের তৈরি হয়েছে। আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে, যেন ফ্যাসিবাদ আওয়ামী লীগ পুনরায় ফিরে না আসতে পারে। আমাদের মধ্যে যেন আওয়ামী অপকর্মের কোনো কিছু খুঁজে না পায়।’

তিনি বলেন, ‘এটি আমাদের ভুলে গেলে চলবে না যে শেষ পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসনের বড় একটা অংশ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তাদের বিতর্কিত করা যাবে না। কারণ তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আগামীতে আমাদের রাষ্ট্র চালাতে হলে তাদের লাগবে।’

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. মাহমুদুল হাসান এবং যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে