ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ইউক্রেনে রাতভর ৯৯ ড্রোন দিয়ে হামলা রাশিয়ার

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ০৫:১৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০৫:১৮:১০ অপরাহ্ন
ইউক্রেনে রাতভর ৯৯ ড্রোন দিয়ে হামলা রাশিয়ার
ইউক্রেনে রাতভর ৯৯টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী সোমবার জানিয়েছে, তারা রোববার রাতভর ৫৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এর আগের দিনও রাতভর ১৪৭টি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে এই সংঘাত শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রোববার রাতে রাশিয়ার পাঠানো ৯৯টি ড্রোনের মধ্যে ৫৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং অপর ৩৬টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়নি। তবে বাকি ৬টি ড্রোনের কী হয়েছে, সে বিষয়টি নিশ্চিত করেনি তারা।



সেই সঙ্গে এই হামলায় ক্ষয়ক্ষতি এবং হতাহতেরও কোনো তথ্য জানানো হয়নি। এর আগে শনিবার রাতভর কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।এক প্রত্যক্ষদর্শী বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করায় সবাই চিৎকার করতে শুরু করে এবং দৌড়াতে শুরু করেন।ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া শনিবার রাতভর ১৪৭টি ড্রোন হামলা চালিয়েছে। যার মধ্যে ৯৭টি প্রতিহত করা সম্ভব হয়েছে এবং ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।



ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, কিয়েভের হোলোসিভস্কি জেলায় ধ্বংসস্তূপের মধ্যে থেকে এক শিশু ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।অন্যদিকে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে অগ্নিকাণ্ডের ফলে ডনিপ্রোভস্কি জেলায় এক নারী নিহত হন।ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় কিয়েভে আরও আটজন আহত হয়েছেন।জরুরি পরিষেবার প্রকাশিত ছবিতে দেখা গেছে, বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ পুড়ে গেছে, একটি কক্ষের ছাদ ছিদ্র হয়ে গেছে এবং পোড়া আসবাবপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।



কিয়েভের আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক জানিয়েছেন, রাজধানীর আশপাশের অঞ্চলেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুজন আহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত সপ্তাহে রুশ বাহিনী ১,৫৮০টিরও বেশি নিয়ন্ত্রিত বোমা, প্রায় ১,১০০টি আক্রমণাত্মক ড্রোন এবং ১৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।তার ভাষায়, ‘আমাদের নতুন সমাধান দরকার। মস্কোর ওপর আরও চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা এসব হামলা এবং যুদ্ধ বন্ধ করে’।



সূত্র: রয়টার্স ও বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা